মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

নাটকীয়তা শেষে মনোনয়ন জমা দিলেন আবুল কালাম 

আবুল কালাম গাজী। ছবি : সংগৃহীত
আবুল কালাম গাজী। ছবি : সংগৃহীত

যশোর-৪ আসনে নির্বাচনী মাঠে নাটকীয় মোড়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দিতে না পারায় নির্বাচন থেকে কার্যত ছিটকে পড়া গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম গাজী অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে নির্বাচনী দৌড়ে ফিরেছেন।

উচ্চ আদালতের সেই আদেশ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা দুইটার দিকে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি জমা দিতে ব্যর্থ হন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে প্রশ্ন উঠলেও কোনো প্রতিকার না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণে স্পষ্ট নির্দেশ দিয়ে আদেশ জারি করেন।

উচ্চ আদালতের সেই আদেশ কার্যকর করে আবুল কালাম গাজী যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। আদালতের আদেশের কপি সংযুক্ত করে মনোনয়নপত্র গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা এটিকে আইনের শাসনের বিজয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিতের নজির হিসেবে উল্লেখ করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উচ্চ আদালতের এই আদেশ শুধু একজন প্রার্থীর জন্য নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আইনি অধিকার ও ন্যায়বিচারের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। শেষ মুহূর্তে এই অন্তর্ভুক্তি যশোর-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X