ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১২ দিনেও সন্ধান মেলেনি স্কুল থেকে নিখোঁজ শিশুর

শিশু আজিমুল হক আরাফ। ছবি : সংগৃহীত
শিশু আজিমুল হক আরাফ। ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভুঞা উপজেলাধীন ইয়াকুব পুর ইউনিয়নের মুন্সিবাড়ির দরজায় অবস্থিত করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিখোঁজ শিশু আজিমুল হক আরাফকে ১২ দিনেও উদ্ধার করা যায়নি।

এনিয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। শিশুটির ভাগ্যে কী ঘটছে তা নিয়ে ব্যাকুল হয়ে পড়েছেন তার বাবা-মা।

গত ৪ জানুয়ারি সকালে মুন্সিবাড়ির দরজায় অবস্থিত করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে খেলাধুলা করছিল শিশু আরাফ। তার মা বিবি আয়েশা সে সময় বিদ্যালয়ের বই বিতরণসহ প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। পরে তিনি দেখেন যে আরাফ স্কুলে নেই। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্কুলের পাশের পুকুরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তল্লাশি করলেও তাকে পাওয়া যায়নি।

সরেজমিন ঘুরে জানা যায়, ওই স্কুলের সহকারী শিক্ষক বিবি আয়েশা কর্মসূত্রে প্রতিদিনের মততার ৪ বছর ৩ মাস বয়সী ছেলে সন্তানকে নিয়ে স্কুলে যাতায়াত করেন। তার বাবা গাজী মোহাম্মদ কাউসার নেসলে কোম্পানির মার্কেটিং অফিসার। আরাফ উক্ত দম্পতির ছোট সন্তান।

আরাফের বাবা গাজী মোহাম্মদ কাউসার কালবেলাকে বলেন, ‘ঘটনার দিন আরাফ তার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিল। সেখান থেকে সে নিখোঁজ হয়। আমরা সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেছি, কোথাও পাইনি। এলাকায় মাইকিং করা হয়েছে। সকল পুকুরে বেড দেওয়া হয়েছে কিন্তু আমার ছেলের কোথাও খোঁজ পাইনি। আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি আমার ছেলেকে যাতে ফিরিয়ে পায়।’

এ বিষয়ে দাগনভুঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, আমরা অভিযোগ পেয়ে এ বিষয়ে কাজ করছি। ফেনী সীমান্তে বিজিবির মাধ্যমে খবর দেওয়া হয়েছে যাতে সীমান্তে নজরদারি করা যায়। আমরা শিশুটির উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X