বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এর আওতায় ভ্রমণকারীরা ফ্লাইট, আবাসন ও অন্যান্য ভ্রমণসেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা পেতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। খবর গালফ নিউজের।

নতুন ‘প্যাকেজ ভিসার’ আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এসব প্যাকেজে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেল বা আবাসন এবং ইলেকট্রনিক ভিসা আবেদন সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া পর্যটকেরা বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ কার্যক্রম ও দর্শনীয় স্থানও তাদের ভ্রমণ করতে পারবেন।

এর ফলে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল বুকিং ও ভিসা প্রক্রিয়া পরিচালনার প্রয়োজন কমে যাবে। তবে কেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা থাকা অনুমোদিত ট্রাভেল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোই এই সেবা দিতে পারবে।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ এর আওতায় পর্যটন খাত সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করেছে।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, ‘সৌদি আরবের পর্যটন অগ্রযাত্রা সবসময়ই উচ্চাকাঙ্ক্ষা, উন্মুক্ততা ও ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন। প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা পর্যটকদের যাত্রা সহজ করছি এবং ভ্রমণকে আরও আধুনিক করে তুলছি।’

দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে ট্রাভেল কোম্পানিগুলো পর্যটকদের জন্য ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারবে। এতে পর্যটকদের অবস্থানের মেয়াদ বাড়বে এবং ভ্রমণ অভিজ্ঞতা আরও ভালো হবে।

সৌদি আরবের মতে, এই কর্মসূচি আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশে প্রবেশ আরও সহজ করা, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব জোরদার করা এবং আরও নির্বিঘ্ন পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করার প্রচেষ্টারই অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X