কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বাজারে সবশেষ সমন্বয়ে আরও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সমন্বয়ের পর শনিবার (১৩ জুন) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

গত ১১ জুন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমানো হয়েছিল। একই দিন সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১০ জুন স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। তখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১০

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১১

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১২

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৩

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৫

মারা গেলেন জামায়াত নেতা

১৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৭

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

১৯

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

২০
X