কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:০৯ এএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

পিএফএ সভাপতি জিবরিল রাজৌব। ছবি : সংগৃহীত
পিএফএ সভাপতি জিবরিল রাজৌব। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ পেলেও যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব।

বিষয়টিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। তবে দুই দেশের ভিসা না পেলেও বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের আয়োজক এ দুই দেশের ভিসা না পেলেও আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় তিনি যেতে পেরেছেন। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এএফপিকে টেলিফোনে রাজৌব বলেন, আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিনে ফিরে যাব।

বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ কানাডার ভিসাও পাননি বলে এএফপিকে নিশ্চিত করেন ফিলিস্তিন ফুটবলপ্রধান। এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে দাবি করে তিনি বলেন, কিছু মহল চায় না আমরা ইসরায়েলের সমালোচনা করি।

গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। তবে সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অনুরোধ তিনি ফিরিয়ে দেন। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবিতে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের অধীন থাকা ক্লাবগুলোর খেলা চালানো নিয়ে ফিফার কাছে নিষেধাজ্ঞা চেয়েছিল ফিলিস্তিন। কিন্তু ফিফা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।

ফিলিস্তিনের দীর্ঘদিনের দাবি, পশ্চিম তীরে অবৈধ বসতিতে গড়ে ওঠা ক্লাবগুলো কোনোভাবেই ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে বলে আলোচনা রয়েছে। এর আগে বৈধ ভিসা থাকা সত্ত্বেও সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফ এবং সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকদেরও ভিসা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের বাজিমাত  

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

১০

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

১১

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১৩

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১৪

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১৫

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৬

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৭

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৮

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৯

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

২০
X