কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী :

৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।

১২৬০ - ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।

১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

১৮৬৬ - হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৮৮২ - মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন।

১৮৮৫ - নিউইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।

১৮৮৮ - জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।

১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করেন।

১৯০৪ - ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।

১৯০৯ - লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেসে বিশ্বের প্রথম বয় স্কাউট র‍্যালি অনুষ্ঠিত হয়।

১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ - লন্ডনে ক্যামব্রিজ থিয়েটার হল চালু হয়।

১৯৩২ - ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪০ - ব্রিটেনে যুদ্ধ শুরু হয়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।

১৯৫৬ - আইবিএম THE IBMRAMAC305 নামক কম্পিউটার বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে।

১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলি অ্যাথলেটদের প্যালেস্টাইনিরা জিম্মি করে।

১৯৮৭ - রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হন।

১৯৯৫ - বেইজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

জন্ম :

১৫১৪ - বিখ্যাত ফরাসি ভাস্কর ‘জন গুজান’।

১৫৬৩ - ওয়াংলি, চীনা সম্রাট।

১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি।

১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।

১৮৮০ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক।

১৮৯০ - এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক।

১৮৯৪ - জ্ঞানচন্দ্র ঘোষ, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী, শিক্ষক ও উদ্ভাবক।

১৯০৪ - প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।

১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসক ও জীববিজ্ঞানী।

১৯০৮ - রিচার্ড রাইট, আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক।

১৯১৭ - হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।

১৯২৭ - জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩১ - মিট্‌জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।

১৯৩৩ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।

১৯৩৪ - ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ।

১৯৩৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা।

১৯৫২ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক।

১৯৫৪ - সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সংগীতশিল্পী।

১৯৭১ - ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

মৃত্যু :

৭৯৯ - শিয়া ইমাম মুসা আল কাজিম।

১০৬৩ - পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল।

১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ।

১৯৫৭ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী।

১৯৬৪ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী।

১৯৬৫ - জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার।

১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।

১৯৮৯ - জর্জেস সিমেনন, ফ্রান্সের লেখক।

২০০৩ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।

২০০৪ - বীরেশ্বর সরকার, বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক।

২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব।

২০১১ - অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।

২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক।

২০২২ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার ও গীতিকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১০

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১১

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১২

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১৩

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

১৪

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

১৫

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

১৬

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

১৭

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

১৮

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

১৯

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

২০
X