কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

০৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ০৫ জানুয়ারি ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি :

৬০৩ - ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।

১৫০০ - ডিউক লুদভিক সোফারজ ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং লাম্বারদিয়া অঞ্চলের রাজধানী ও প্রধান শহর মিলান জয় করেন।

১৫৫৪ - নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত।

১৬৬৫ - প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশ হয়।

১৬৯১ - ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়।

১৭৫৯ - আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।

১৭৮১ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ক্যাপ্টেন বেনেডিক্ট আরনল্ডের নেতৃত্বে ভার্জিনিয়ার রিচমন্ড বন্দর জ্বালিয়ে দেয় ব্রিটিশ নৌ-বাহিনী।

১৭৮২ - আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।

১৮০৯ - ওসমানীয় ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৫৪ - সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩০০ মানুষ নিহত।

১৮৬৭ - জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়।

১৮৯৬ - অস্ট্রিয়ান সংবাদপত্র উইলিয়াম রনজেনের আবিষ্কৃত নতুন ধরনের রশ্মি নিয়ে সংবাদ প্রকাশ করে, যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।

১৯০০ - আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।

১৯০২ - গওহর জানের কণ্ঠের গান দিয়ে ভারতের কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে।

১৯০৯ - কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।

১৯১৫ - প্রথম বিশ্ব যুদ্ধে তুর্কি বাহিনী ককেশাসে পরাজয় বরণ করে।

১৯১৮ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।

১৯১৯ - জার্মানিতে ন্যাশনাল সোশালিস্ট পার্টি গঠিত হয়।

১৯২২ -কাজী নজরুল ইসলামএর বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।

১৯২৯ - দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান।

১৯৩৩ - গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।

১৯৩৪ - কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।

১৯৩৪ - কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে।

১৯৪২ - ৫৫টি জার্মান ট্যাংক উত্তর আফ্রিকায় পৌঁছায়।

১৯৫০ - ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।

১৯৬৯ - পাকিস্তানে আইয়ুব-বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

১৯৭১ - প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

১৯৯৬ - ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইসরায়েলি বোমা হামলায় নিহত হন।

১৯৯৬ - জাপানের প্রধানমন্ত্রী তোমিচ মুরায়ামার পদত্যাগ করেন।

২০০০ – শ্রীলংকায় গৃহযুদ্ধ বাঁধে। কলম্বোয় তামিল টাইগার নেতা কুমার পুনামবালাম পুলিশের গুলিতে নিহত হন।

২০১৪ - বাংলাদেশের ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১২২৯ - রোমান সম্রাট রিচার্ড।

১৫৯২ - শাহজাহান, মুঘল সম্রাট।

১৮৪৬ - রুডলফ অইকেন, নোবেলজয়ী জার্মান সাহিত্যিক।

১৮৫৫ - কিং জিলেট, সেফটি ব্লেডের আবিষ্কারক।

১৮৮০ - বারীন্দ্রকুমার ঘোষ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।

১৮৮৫ - হামবার্ট উলফ, ইতালিয় বংশোদ্ভূত ইংরেজ কবি।

১৮৯৮ - কবি ও লোকশিল্পী আব্দুল মজিদ তালুকদার।

১৯০০ - বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী মাখনলাল রায়চৌধুরী।

১৯২৮ - জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানি প্রধানমন্ত্রী।

১৯৩১ - রবার্ট ডুভল - মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৩৭ - আবদুল মোনেম, বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী।

১৯৩৮ - সুকুমার বড়ুয়া, বাংলাদেশি ছড়াকার।

১৯৪০ - ফখরুজ্জামান চৌধুরী, লেখক ও অনুবাদক।

১৯৪৬ - ডায়ান কিটন - মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।

১৯৫৫ - মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।

১৯৬৯ - মারিলিন ম্যানসন, মার্কিন গায়ক।

১৯৯০ - ইয়াং ইউছুব, কোরিয়ান গায়ক (B2ST)।

মৃত্যু

৮৪২ - বাগদাদের খলিফা আল মুতাসিম।

১০৬৬ - ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড।

১৩১৬ - আলাউদ্দিন খিলজি।

১৮৯০ - প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।

১৯১৭ -শরৎচন্দ্র দাশ তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত।

১৯২৬ - নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায়।

১৯৩৩ - ক্যালভিন কুলিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি।

১৯৫২ - ইফতিখার আলি খান পতৌদি, পতৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার।

১৯৮১ - রসায়নে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী হ্যারল্ড কেইটন উর।

১৯৮১ - বিপ্লবী, গণসঙ্গীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন।

১৯৯০ - আর্থার কেনেডি - মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৯৪ - কথাসাহিত্যক ও সংগীত শিল্পী সুচরিত চৌধুরী।

১৯৯৫ - প্রথম বাঙালি মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী।

২০১৩ - হারাধন বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

২০২০ - আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, বাংলাদেশি রাজনীতিবিদ, সমাজসংস্কারক, ইসলামী ব্যক্তিত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

১১

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

১২

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

১৩

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

১৪

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

১৫

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

১৬

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৭

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১৮

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

২০
X