মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

নিয়মিত যে ৩ খাবার খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে

যে ৩ খাবার খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। ছবি : সংগৃহীত
যে ৩ খাবার খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। ছবি : সংগৃহীত

বর্ষা মৌসুমে যেন রোগবালাই লেগেই থাকে সবার। জ্বর, সর্দিকাশি, হাঁচি লেগেই রয়েছে। সেই সঙ্গে রয়েছে ব্যাক্টেরিয়ার সংক্রমণ। রোগের সঙ্গে লড়াই করতে শরীরে চাই প্রতিরোধ শক্তি। সেই প্রতিরোধক্ষমতা বাইরে থেকে আসে না। শরীরের মধ্যেই তৈরি হয়। তার জন্য নজর দেওয়া প্রয়োজন স্বাস্থ্যকর খাওয়াদাওয়ায়।

কিছু খাবার রয়েছে, যেগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। আমাদের সেগুলো বেশি করে খাওয়া জরুরি। তেমনই কিছু খাবার শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়েও দেয়। তেমন কয়েকটি খাবারের তালিকা নিম্নে আলোচনা করা হলো। এ বিষয়গুলো আমাদের জানা থাকলে সতর্ক থাকা সম্ভব হবে।

সোডা

অনেকেই খাবারের পরে অল্প করে সোডা খাওয়া অভ্যাস করে ফেলেছেন। এমন ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। কারণ যে কোনো সোডায় চিনির পরিমাণ এতটাই বেশি থাকে, তা শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

ভাজাপোড়া

যে কোনো ভাজা খাবারে এতটা পরিমাণ স্নেহপদার্থ থাকে, যা শরীরের ওপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই এই ধরনের খাবার বেশি খাওয়া একেবারেই ঠিক না।

কেক-পেস্ট্রি

এই খাবারগুলোতে যেমন প্রচুর পরিমাণ স্নেহপদার্থ থাকে, তেমনই চিনিও থাকে প্রচুর পরিমাণে। সেই সঙ্গে অনেকটা পরিমাণ ময়দাও। সব ক’টি উপাদানই শরীরের জন্য ক্ষতিকর। ওজন তো বাড়েই, সেই সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে। তাই সুস্থ থাকতে কেক-পেস্ট্রি বেশি খাওয়া উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X