বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ জানালেন রেজা পাহলভি

ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ছবি : সংগৃহীত
ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ছবি : সংগৃহীত

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কী হবে তা জানিয়েছেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তিনি জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রেজা পাহলভি বলেন, আজকের ইরান যে ‘সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের’ সঙ্গে যুক্ত, সেই পরিচয় বিলুপ্ত হবে। এর পরিবর্তে একটি সুন্দর, শান্তিপ্রিয় ও সমৃদ্ধ ইরান গড়ে উঠবে। বর্তমান শাসনব্যবস্থা ভেঙে পড়লে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির অবসান ঘটবে। একই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।

তিনি বলেন, একটি স্বাধীন ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার ও চরমপন্থি ইসলামবাদের বিরুদ্ধে কাজ করবে এবং অঞ্চলটিতে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখবে।

রেজা পাহলভি বলেন, ভবিষ্যতে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। পাশাপাশি তিনি ‘আব্রাহাম চুক্তির সম্প্রসারণ হিসেবে প্রস্তাবিত ‘সাইরাস অ্যাকর্ডসের কথা উল্লেখ করেন। স্বাধীন ইরান, ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এটি প্রণয়ন করা হবে।

তিনি জানান, পারস্পরিক স্বীকৃতি, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। ইরানের ভবিষ্যৎ অর্থনীতি, জ্বালানি খাত ও শাসনব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, একটি স্বাধীন ইরান আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ ও তা বাস্তবায়ন করবে। ইরান হবে শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্বের শক্তি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X