কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

৯ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার ৯ নভেম্বর। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

১৭২৯ - স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষর হয়।

১৯০৮ - এলিজাবেথ ন্যারেথ অ্যান্ডারসন ব্রিটেনের প্রথম নারী নির্বাচিত হন।

১৯১৭ - রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক-কৃষকের প্রথম সরকার।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর কাছে জার্মান বাহিনীর একের পর এক পরাজয়ের পরিপ্রেক্ষিতে সেই দেশে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং সর্বশেষ সম্রাট দ্বিতীয় উইল হেলম পদত্যাগ করেন।

১৯৫৩- ফ্রান্স থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ - ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ড আইন রহিত ঘোষণা করা হয়।

১৯৭২ - যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছরের পুরোনো ফসিল উদ্ধার করা হয়।

১৯৮৯ - পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ২৮ বছর পর ভেঙে ফেলার কাজ শুরু হয়।

১৯৯০ - নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান। যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লাখ সেনা পাঠায়।

১৯৯৯ - জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়।

২০০০ - ভারতে উত্তর প্রদেশ রাজ্যকে খণ্ডিত করে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়।

২০২০ - নাগারনো-কারাবাখে সংঘাত বন্ধে আজারবাইজান-আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম

১৮১৮ - রাশিয়ার খ্যাতনামা উপন্যাস লেখক ইভান তুরগেনেভ।

১৮৩২ - এমিলে গাবরিয়াউ, ফরাসি লেখক ও সাংবাদিক

১৮৪১ - ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা সপ্তম অ্যাডওয়ার্ড।

১৮৬৮ - মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৮৭৬ - জাপানি অণুজীববিদ হিদেয়ো নোগুচি।

১৮৭৭ - স্যার মুহাম্মদ ইকবাল, বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ।

১৮৮৫ - হেরমান ভাইল, জার্মান গণিতবিদ।

১৮৯৭ - রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।

১৯১৩ - হেডি লেমার, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

১৯১৪ - হেডি লেমার, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

১৯২৯ - ইমরে কার্তেজ, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান লেখক।

১৯৩৪ - বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান।

১৯৩৬ - মিখাইল তাল, দাবার বিশ্বচ্যাম্পিয়ন।

১৯৪৫ - হিন্দুস্থানি উচ্চাঙ্গ সংগীতের প্রখ্যাত শিল্পী শিপ্রা বসু।

১৯৪৮ - লুইজ ফেলিপে স্কলারি, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬০ - আনড্রেয়াস ব্রেহমা, সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৭ - রিকি আটর, সাবেক ইংরেজ ফুটবলার।

১৯৭৪ - আলেসান্দ্রো দেল পিয়েরো, সাবেক ইতালিয়ান ফুটবলার।

১৯৮৪ - সেভেন, দক্ষিণ কোরিয়ার গায়ক, ড্যান্সার ও অভিনেতা।

মৃত্যু

০৯৫৯ - কনস্টান্টটাইন সপ্তম, বাইজেন্টাইন সম্রাট।

১৭৭৮ - গিওভানি বাটিস্টা পিরানেসি, ইতালিয়ান ভাস্কর ও চিত্রকর।

১৮৪৮ - রবার্ট বলুম, জার্মান কবি ও রাজনীতিবিদ।

১৯১৮ - ফরাসি কবি গিইয়োম আপলিনের।

১৯৩৫ - সন্তদাস কাঠিয়া বাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু।

১৯৫৩ - ইংরেজ কবি ডিলান টমাস। সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদ।

১৯৭০ - জেনারেল চার্লস দ্য গল, ফ্রান্সের ১৮তম প্রেসিডেন্ট।

১৯৮০ - উপমহাদেশের বিশিষ্ট কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী।

১৯৮৫ - মারি-জর্জ পাস্কাল, ফরাসি অভিনেত্রী।

২০০১ - জিওভান্নি লিওন, ইতালীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, ইতালির ষষ্ঠ প্রেসিডেন্ট।

২০০৪ - আইরিস চ্যাং, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও লেখক।

২০০৫ - কে আর নারায়ণন, ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ভারতের ১০ম রাষ্ট্রপতি।

২০১১ - হর গোবিন্দ খোরানা, ভারতীয় বংশোদ্ভূত নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী।

২০১২ - সের্গেই নিকলস্কয়, রাশিয়ান গণিতবিদ ও অধ্যাপক।

২০১৪ - সৌদ বিন মুহাম্মাদ আল থানি, কাতারের যুবরাজ।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X