কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৭:৪৮ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো—

ঘটনাবলি :

১৫৮৫ - সম্রাট আকবরের আদেশে ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলি সন (বঙ্গাব্দ) প্রবর্তন করা হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন। ১৬২৪ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮০১ - প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়। ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিষ্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন। ১৯০৭ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন। ১৯১৯ - মিসর থেকে সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোতে জাতীয়তাবাদের দাঙ্গা শুরু। ১৯৩৪ - ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৪২ - জাপানিরা রেঙ্গুন দখল করে নেয়। ১৯৪৫ - যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই বেসামরিক। ১৯৫৬ - বৈমানিক পিটার টুইস প্রথম মানব, যিনি ঘণ্টায় ১ হাজার মাইল বেগে বিমান চালনা করেন। ১৯৬৯ - মার্টিন লুথার কিংয়ের হত্যাকারী জেমস আর্ল রেকে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা দেন। ১৯৭০ - ভিয়েতনামের মাইলাই গ্রামে বর্বরোচিত গণহত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপটেন আরর্নেস্ট মেডিনা এবং অপর চার সেনাকে অভিযুক্ত করা হয়। ১৯৭১ - ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করে। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোয়াজিল্যান্ড। ১৯৭৪ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। ১৯৯৩ - মিসরে মৌলবাদ দমন অভিযান। পুলিশের গুলিতে ২০ মুসলমানের প্রাণহানি। ২০০০ - দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার। ২০২০ - জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করেন হাইকোর্ট।

জন্ম :

১৬২৮ - মার্সিলো মালপেগেই, ইতালির চিকিৎসক এবং জীববিজ্ঞানী। ১৭৭২ - ফ্রিড্‌রিশ ফন শ্লেগেল, জার্মান কবি। ১৭৮৪ - ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর। ১৮১০ - স্যামুয়েল ফার্গুসন, আইরিশ কবি। ১৮৭৩ - ইয়াকপ ওয়াসায়মান, জার্মান ঔপন্যাসিক। ১৮৮৮ - ব্যারি ফিটজগেরাল্ড, আইরিশ অভিনেতা। ১৯১১ - ওয়ার্নার অ্যান্ডারসন, মার্কিন অভিনেতা। ১৯২৩ - ভ্যাল লজ্‌স্‌ডন ফিচ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ। ১৯৩২ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী উড়ুপি রামচন্দ্র রাও। ১৯৩৬ - সেপ ব্লাটার, ফিফার ৮ম প্রেসিডেন্ট। ১৯৪২ - সমরেশ মজুমদার, ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক। ১৯৫০ - মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ। ১৯৫৬ - রবার্ট লয়েওয়েল্ল্যন, ইংরেজ অভিনেতা ও লেখক। ১৯৬৮ - ফেলিচে এরিনা, অস্ট্রেলিয়ান লেখক। ১৯৭০ - ওমর আব্দুল্লাহ, ভারতীয় রাজনীতিবিদ। ১৯৭৮ - নিল আলেকজান্ডার, স্কটিশ ফুটবলার। ১৯৮৪ - অলিভিয়া ওয়াইল্ড, মার্কিন অভিনেত্রী ও প্রযোজক।

মৃত্যু :

১৮১১ - হেনরি ক্যাভেল ভিলন, বিজ্ঞানী। ১৮৭২ - মাৎসিনি, ইতালীয় জাতীয়তাবাদী নেতা। ১৮৯৭ - ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে। ১৯৪০ - মিখাইল বুলগাকভ, রুশ নাট্যকার ও ঔপন্যাসিক। ১৯৬৬ - ফ্রাঙ্ক ও’কনার, আইরিশ ছোট গল্পকার। ১৯৬৬ - ফ্রিৎস জের্নিকে, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও একাডেমিক। ১৯৭২ - বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ। ১৯৮০ - সুবোধ ঘোষ, বাঙালি কথাসাহিত্যিক। ১৯৮৩ - আতিকুজ্জামান খান, বাংলাদেশি কূটনীতিক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার। ১৯৮৮ - অ্যান্ডি গিব্ব, ইংরেজি থেকে অস্ট্রেলিয়ান গায়ক। ১৯৯৮ - লয়েড ব্রিজেস, মার্কিন অভিনেতা। ২০০৩ - নীলুফার ইয়াসমীন, বিশিষ্ট সংগীতশিল্পী।

২০১২ - ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১০

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১১

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১২

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৩

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৪

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৫

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৬

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৭

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৮

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৯

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

২০
X