কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডেটিংয়ের জন্য কেন কবরস্থান বেছে নিচ্ছে জেন-জিরা

কবরস্থান
ডেটিংয়ের জন্য কবরস্থানকে বেছে নিচ্ছে জেন-জিরা | ছবি : সংগৃহীত

ডেটিং মানেই একসময় ছিল কফিশপ, নরম আলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দীর্ঘ আলাপ। কিন্তু সময় বদলেছে, বদলেছে প্রেমের ভাষাও। এই বাস্তবতায় হঠাৎ করেই নতুন এক ট্রেন্ড নজর কাড়ছে, ডেটিংয়ের জন্য কবরস্থানকে বেছে নিচ্ছে জেন-জিরা। শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টাইমস

সংবাদমাধ্যমটি বলছে, রেস্তোরাঁ, ক্যাফে বা পার্ক; সব জায়গাই এখন ভিড়ে ঠাসা, শব্দে ভরা এবং অনেক সময় অস্বস্তিকর নজরে পরিপূর্ণ। সেখানে নিজেকে স্বাভাবিক রাখা বা খোলামেলা কথা বলা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে কবরস্থান দেয় একেবারে ভিন্ন অভিজ্ঞতা। এখানে নেই কোনো হৈচৈ, নেই কারও নজরদারি, নেই নিজেকে প্রমাণ করার চাপ। আছে শুধু দু’জন মানুষ আর এক ধরনের শান্ত পরিবেশ, যা স্বাভাবিকভাবেই গভীর ও সৎ কথোপকথনের সুযোগ করে দেয়।

কেন এই ‘ভাইব’ কাজ করে?

ইতিহাস, নীরবতা আর মৃত্যুর স্মৃতি; এই তিনের সংমিশ্রণে তৈরি হয় এক অদ্ভুত স্থিরতা। এই পরিবেশে সাধারণ ‘ছোটখাটো’ কথাবার্তা যেন জায়গা পায় না। বরং মানুষ স্বাভাবিকভাবেই জীবনের গভীর বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে। অনেকে হয়তো মনে করতে পারেন কাপুর এবং সন্স-এর সেই দৃশ্য, যেখানে আলিয়া বাট এবং সিদ্ধার্থ কবরস্থানে সময় কাটান; ঠিক তেমনই এক আবহের কথা বলছেন অনেকে।

এর সঙ্গে যোগ হয় নান্দনিকতা, পুরোনো পাথরের সমাধি, গাছপালার ছায়া, আর এক ধরনের নীরব বিষণ্নতা; সব মিলিয়ে জায়গাটি হয়ে ওঠে একেবারে সিনেমাটিক। যেন কোনো চেষ্টাই ছাড়াই তৈরি হয় ‘মেইন ক্যারেক্টার’ অনুভূতি।

প্রাইভেসিই এখন বিলাসিতা

বর্তমান সময়ে তরুণদের জন্য একান্ত সময় পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। জনাকীর্ণ জায়গা, অনাকাঙ্ক্ষিত নজর কিংবা সামাজিক বিচার; সব মিলিয়ে ব্যক্তিগত মুহূর্তগুলোও হয়ে যায় অস্বস্তিকর। এই জায়গায় কবরস্থান এক অদ্ভুত ভারসাম্য তৈরি করে। এটি সবার জন্য খোলা, কিন্তু খুব কম মানুষই সেখানে যায়। ফলে এটি হয়ে উঠছে এমন একটি জায়গা, যেখানে যুগলরা নির্ভারভাবে নিজেদের মতো সময় কাটাতে পারেন।

রোমান্স, তবে একটু ভিন্নভাবে

এই ট্রেন্ড শুধু ডেটিংয়ের জায়গা বদলানো নয়, বরং ঘনিষ্ঠতার সংজ্ঞাও নতুন করে ভাবার একটি প্রয়াস। জীবন, মৃত্যু আর অস্তিত্ব নিয়ে কথা বলার মাধ্যমে সম্পর্ক আরও গভীর ও বাস্তব হয়ে ওঠে।

শুনতে কিছুটা অদ্ভুত, এমনকি খানিকটা ভৌতিকও লাগতে পারে। কিন্তু হয়তো সেটাই আসল বিষয়। এক পৃথিবীতে যেখানে চারপাশে শুধু শব্দ আর ব্যস্ততা, সেখানে নীরবতাকে বেছে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X