কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আত্মহত্যার সিদ্ধান্ত দুজনেরই ছিল, কিন্তু শেষ মুহূর্তে পিছপা হলেন প্রেমিকা। প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই ঘটনাস্থল থেকে চম্পট দিলেন তিনি। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নতুন যমুনা সেতুর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তৎপরতায় যুবককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম অন্নু গুপ্ত। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার অন্নু এবং তার প্রেমিকা দুজনে মিলেই যমুনা সেতুতে এসেছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, দুজনে একসাথেই নদী ঝাঁপ দিয়ে জীবন শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু অন্নু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ওই তরুণী ভয়ে বা অন্য কোনো কারণে সেখান থেকে হেঁটে চলে যান।

ঘটনাটি নজরে আসতেই স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয় ডুবুরি দল। বেশ কিছুক্ষণের টানটান উত্তেজনার পর অন্নুকে নদী থেকে নিরাপদ ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যুবককে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।

তবে ঠিক কী কারণে এই যুগল আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে চেয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। একই সাথে, যুবকের সাথে থাকা ওই তরুণীর খোঁজ চালানো হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১০

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১১

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১২

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৩

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৪

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৫

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

১৭

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

২০
X