কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৭:৩৪ এএম
আপডেট : ৩০ মে ২০২৬, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী, তেমনি বিশ্বজুড়ে ঘটেছে নানামুখী গুরুত্বপূর্ণ ঘটনা।

আজ শনিবার, ৩০ মে ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়।

ঘটনাবলি :

১৪৯৮ - ক্রিস্টোফার কলম্বাস তার তৃতীয় সমুদ্রযাত্রা শুরু করেন।

১৫৩৯ - স্বর্ণ অনুসন্ধানের জন্য স্প্যানিশ অভিযাত্রী হার্নান্দো দে সোতো ৬০০ সৈন্যসহ টাম্পা বে উপকূলে পৌঁছান।

১৬৩১ - ফ্রান্সের প্রথম সংবাদপত্র 'লা গ্যাজেট' প্রকাশিত হয়।

১৮০৭ - চতুর্থ মুস্তফা কর্তৃক তুরস্কের সুলতান তৃতীয় সেলিম ক্ষমতাচ্যুত হন।

১৮৫৯ - লন্ডনের বিখ্যাত বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে।

১৮৯৯ - কলকাতার ঘরে ঘরে বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়।

১৯১৩ - লন্ডন চুক্তির মাধ্যমে আলবেনিয়া নতুন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়।

১৯১৯ - নির্মম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি লিখে নিজের 'নাইটহুড' উপাধি বর্জন করেন।

১৯৫৪ - শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পূর্ব বাংলায় গভর্নর শাসন জারি করা হয়।

১৯৬৭ - নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা স্বাধীনতা ঘোষণা করলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৮১ - চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

১৯৯০ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯১ - ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৬ - বেনজামিন নেতানিয়াহু প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৯৭ - বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্র ও শনিবার—দু’দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়।

১৯৯৮ - আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫ হাজার মানুষ প্রাণ হারান।

১৯৯৯ - নাইজেরিয়ায় দীর্ঘ ১৫ বছরের সামরিক শাসনের অবসান ঘটে। ওলুসেগুন ওবাসাঞ্জো বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

জন্ম :

১০১০ - চীনা সম্রাট রেনজং।

১৪২৩ - জর্জ ভন পারবেচ, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।

১৮১৪ - মিখাইল বাকুনিন, বিখ্যাত রুশ বিপ্লবী এবং যৌথ নৈরাজ্যবাদ তত্ত্বের প্রবক্তা।

১৮৭৯ - কলিন ব্লাইদ, প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯০৮ - হানেস অলফভেন, নোবেলজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।

১৯২৮ - আনিয়েস ভারদা, বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফরাসি চলচ্চিত্র পরিচালক ও আলোকচিত্রী।

১৯৩৪ - অ্যালেক্সি লিওনভ, সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত নভোচারী (যিনি প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন)।

১৯৪০ - জগমোহন ডালমিয়া, প্রখ্যাত ভারতীয় ক্রিকেট প্রশাসক।

১৯৪৯ - বব উইলিস, কিংবদন্তি ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫০ - ধৃতিমান চট্টোপাধ্যায়, সমাদৃত ভারতীয় বাঙালি অভিনেতা।

১৯৫০ - পরেশ রাওয়াল, জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

১৯৭five - মারিসা মেয়ার, মার্কিন তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী ও ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী।

১৯৮০ - স্টিভেন জেরার্ড, বিখ্যাত ইংলিশ ফুটবলার ও কোচ।

২০০১ - হীরা, মণি ও মুক্তা—বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবির জন্ম।

মৃত্যু :

১৪৩১ - জোন অব আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীর কন্যা ও রূপকথাতুল্য নেত্রী (তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল)।

১৫৯৩ - ক্রিস্টোফার মার্লো, এলিজাবেথীয় যুগের ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক।

১৬০৬ - গুরু অর্জুন দেব, শিখ ধর্মের পঞ্চম গুরু এবং প্রথম শিখ শহীদ।

১৭৪৪ - আলেকজান্ডার পোপ, অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি।

১৭৭৮ - ভলতেয়ার (ফ্রাঁসোয়া-মারি আরুয়ে), ফরাসি আলোড়ন সৃষ্টিকারী লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক।

১৯১২ - উইলবার রাইট, মার্কিন বিজ্ঞানী ও উড়োজাহাজের সহ-আবিষ্কারক।

১৯৬০ - বরিস পাস্তের্নাক, নোবেলজয়ী রুশ কবি ও 'ডক্টর জিভাগো' উপন্যাসের লেখক।

১৯৮১ - জিয়াউর রহমান (বীর উত্তম), বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার।

১৯৮৪ - শান্তা দেবী (নাগ), প্রখ্যাত বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক।

২০১৩ - ঋতুপর্ণ ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও লেখক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১০

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১১

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১২

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৩

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৪

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৫

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৭

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৯

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

২০
X