কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৮:৫১ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আজ আপনার ভাগ্যে?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফ—

মেষ : দিনের শুরুতে অনেকদিনের জমে থাকা দাম্পত্য কলহ কাটবে। আজ আপনার জন্য সুখবর অপেক্ষা করছে। সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। নতুন কাজ শুরুর সুযোগ পাবেন। স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে পারেন।

বৃষ : বাড়িতে অতিথি সমাগম হবে। চাকরি ও ব্যবসায় সচেতন হতে হবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। মনে তিক্ততা জন্মাতে পারে। কাজের পরিবেশ ভালো থাকবে। বিবাহিত ব্যক্তিরা আজকের দিনে সংসারের প্রতি বিশেষ নজর দেবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

মিথুন : বন্ধুকে অগাধ বিশ্বাস করবেন না। কাছের বন্ধুর কাছ থেকে নিজের ব্যাপারে কোনো ভালো কথা শুনবেন। যারা কাজ খুঁজছেন তারা বন্ধুদের কাছ থেকে ভালো কাজের সুযোগ পাবেন। পরিবারের কেউ আপনার সঙ্গে সময় কাটাবে সন্ধ্যাবেলা। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট : প্রিয়জনের কাছ থেকে ভ্রমণের সুখবর পাবেন। টাকা-পয়সা ভালোই রোজগার হবে। ব্যয় কিছুটা কমবে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগের সঙ্গে বকেয়া ঋণ ফেরত পাওয়ারও সম্ভাবনা আছে। আপনার ব্যক্তিত্ব অন্যদের ভালো কাজে উৎসাহ দেবে। দিনের শুরুটা খারাপ হতে পারে।

সিংহ : বিশাল বেতনের চাকরি অপেক্ষা করছে আপনার জন্য। দীর্ঘদিনের কোনো কাজ ফেলে না রেখে আগে সেটা শেষ করুন। নিজের ভালোলাগার কাজ করার সময় পাবেন। পরিবারের সদস্যরা আপনার কোনো সামাজিক কাজ নিয়ে খুশি হবেন। বেশি অর্থ উপার্জন করতে পারবেন।

কন্যা : প্রেমে ব্যর্থ হতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে সুখবর পেতে পারেন। আয়ের হিসেবে ব্যয় করতে পারবেন না। অবসর সময় নিজের শখ পূরণে কাজে লাগাতে পারেন। বাড়িতে অতিথির আগমন ঘটবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

তুলা : চাকরিক্ষেত্রে ভালো খবর আসবে। কাছের মানুষদের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি ভালো ফল আনবে। পরিবারের ছোট সদস্যের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো খবর পাবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দর দিন কাটানোর সুযোগ।

বৃশ্চিক : ভালো অংকের টাকা আসবে ব্যবসায়। কাজের জায়গার শত্রুরাও প্রশংসা করবে আপনার কাজের। সঞ্চিত অর্থ পরিবারের বয়স্কদের শারীরিক কাজে ব্যবহার করতে হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ।

ধনু : দাম্পত্য সুন্দর থাকবে। ভালোবাসার মানুষের জন্য সময় খুঁজে বের করতে পারবেন। আত্মীয়রা ঋণ নিয়ে ফেরত দিতে দেরি করবে। অফিস থেকে ফেরার সময় কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। অতিরিক্ত সময় সামাজিক কাজে ব্যয় করলে সুনাম বাড়বে।

মকর : সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। ফাঁকা সময় সঙ্গীর সঙ্গে কাটান। পারিবারিক কোনো বিবাদ হলে তা এড়িয়ে যান। ভালোবাসার মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। গৃহে অতিথি যোগ। সেই সঙ্গে ব্যয়ও বাড়বে।

কুম্ভ : বিদেশ যাত্রায় স্বপ্নভঙ্গ হতে পারে। অসুস্থ আত্মীয়ের জন্য মানসিক উদ্বেগ থাকবে। বেশি অর্থ উপার্জনের সুযোগ পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। আপনার ব্যবহার অন্যদের মুগ্ধ করবে।

মীন : কেনাকাটা করতে হতে পারে অতিথির জন্য। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়। অফিসে পদস্থদের থেকে অনেক প্রশংসা পাবেন। বন্ধুদের সঙ্গে ঝগড়া করে মূল্যবান সময় নষ্ট করবেন না। পরিবারের সবার সঙ্গে সুন্দর দিন কাটানোর সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X