কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

২৪ নভেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য—সব দিক জেনে নিন দিনের শুরুতেই।

আজ সোমবার, ২৪ নভেম্বর ২০২৫। চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে।

মেষ

মেষ রাশির জন্য আজকের দিনটি বেশ অনুকূল। চাকরিজীবীরা নতুন কর্মক্ষেত্রে যোগদানের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদেরও আয়–বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক কম পরিশ্রমেই ফল মিলবে। পরিবারে থাকবে শান্তি ও সৌহার্দ্য। শারীরিক অবস্থাও থাকবে ভালো।

বৃষ

ব্যবসায়ীদের কাজে দূরে যাত্রা করতে হতে পারে। চাকরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে, তবে ঊর্ধ্বতনদের সহায়তায় নির্ধারিত সময়েই দায়িত্বগুলো শেষ করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রেও দিনটি অনুকূলে থাকতে পারে। সুস্থ থাকার জন্য নিয়মিত খাবারের পাশাপাশি যথেষ্ট বিশ্রাম নেওয়া জরুরি।

মিথুন

ব্যবসায়ীরা আজ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। চাকরিজীবীদের দিনটি কাটবে ব্যস্ততায়। আর্থিকভাবে সময় অনুকূল থাকবে। পারিবারিক পরিবেশও সুখকর যাবে।

কর্কট

চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ীরা কিছু বাধা বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে। আজ স্নায়বিক অস্বস্তি বা চাপ অনুভব করতে পারেন, তাই সতর্ক থাকুন।

সিংহ

দীর্ঘদিনের ব্যক্তিগত জটিলতার সমাধান মিলতে পারে। পরিশ্রমই আজ সাফল্যের পথ খুলে দেবে। শারীরিক অবস্থাও মোটামুটি ভালো থাকবে।

কন্যা

চাকরিজীবীরা আজ কর্মস্থলে কিছু অনুকূলহীন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। অর্থনৈতিক দিক থেকে দিনটি সাধারণভাবেই কাটবে। বড় কোনো লেনদেন না করাই ভালো। ভারী কিছু তুললে শারীরিক সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।

তুলা

আজ ভাগ্য আপনার পক্ষে কাজ করবে। ঝুলে থাকা কোনো বিষয় নিষ্পত্তির পথে এগোতে পারে। কর্মজীবনে নতুন চাকরির দরজা খুলে যেতে পারে। পরিবারেও পরিস্থিতি শান্ত ও স্থির থাকবে। তবে দিনের শেষে বেশ ক্লান্তি অনুভব করতে পারেন।

বৃশ্চিক

চাকরিজীবীদের জন্য দিনটি হতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যবসায়ীরা থাকবেন দারুণ ব্যস্ততায়। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি বা তর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থভাগ্য ভালো থাকলেও শরীরের অবস্থা কিছুটা খারাপের দিকে যেতে পারে।

ধনু

অর্থনৈতিক চাপ থাকলেও আজ নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে। মানসিক ক্লান্তির সময়ে পরিবার থেকেই মিলবে প্রয়োজনীয় সহায়তা। হঠাৎ করে কোমর বা পিঠে ব্যথার সমস্যায় পড়তে পারেন আজ।

মকর

আয়ের ধারাবাহিক প্রচেষ্টায় সঞ্চয় ধীরে ধীরে বাড়তে পারে। চাকরিজীবীরা কর্মস্থলে ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত রাখার চেষ্টা করুন। পরিবারে শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি দেখা দিতে পারে। নিজের সুস্থতার জন্য প্রতিদিন কিছু সময় ধ্যান করলে উপকার পাবেন।

কুম্ভ

আজ ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ সামনে আসতে পারে। চাকরিজীবীদের জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় অতিরিক্ত না বাড়লেও খরচের পরিমাণ বেড়ে যেতে পারে। প্রিয়জনের কাছ থেকে আনন্দের সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

মীন

সন্তানের বড় ধরনের সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। কারো প্রতি অন্ধভাবে বিশ্বাস করলে আজ বড় কোনো ভুলের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্ক থাকা উচিত। হাঁপানি রোগীদের আজ স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ে

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১০

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১১

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১২

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৩

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৪

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৫

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৬

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৭

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৮

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

২০
X