কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১০ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি ১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়। ১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন। ১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন। ১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে। ১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। ১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে। ১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। ১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণঅভ্যুত্থান শুরু। ১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়। ১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে। ১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দিকে হত্যা করা হয়। ১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়। ১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়। ২০১৩ - রানা প্লাজা ট্র‍্যাজিডিতে প্রাণ হারায় ১,১৩৪ জন শ্রমিক এবং আহত হয় আড়াই হাজারেরও বেশি শ্রমিক। এটি ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত।

জন্ম ৭০২ - ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম। ১৮৬৫ - মুরলীধর বন্দ্যোপাধ্যায়, নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ। ১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৯০৮ - যোসেফ গসলোভস্কি, পোলিশ ভাস্কর। ১৯২৮ - টমি ডোচার্টি, স্কটিশ ফুটবলার এবং পরিচালক। ১৯৩৪ - শার্লি ম্যাকলেইন, মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী, সমাজকর্মী ও লেখক। ১৯৪২ - বারবারা স্ট্রাইস্যান্ড, মার্কিন গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা। ১৯৪৬ - ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন। ১৯৬৪ - জিমোঁ উন্সু, বেনিনীয় অভিনেতা ও মডেল। ১৯৬৮ - এইডান গিলেন, আইরিশ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। ১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার। ১৯৮৭ - ইয়ান ভের্তোনেন, বেলজিয়াম ফুটবলার। ১৯৮৭ - বরুণ ধবন, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু ১৭৩১ - ড্যানিয়েল ডিফো, ইংরেজ ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, প্যাম্ফলেট রচয়িতা এবং গোয়েন্দা। ১৯৪২ - দীনানাথ মঙ্গেশকর, মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী। ১৯৬৫ - লুইস ড্রেসার, আমেরিকান অভিনেত্রী। ১৯৭২ - যামিনী রায়, বাঙালি চিত্রশিল্পী। ১৯৭২ - ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতের স্বাধীনতা আন্দোলন-এর অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। ২০০৬ - নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী। ২০১১ - সত্য সাঁই বাবা , (পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।

ছুটি ও অন্যান্য

জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস (ভারত)।

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

১০

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১২

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১৩

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১৪

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৫

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৭

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৮

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

২০
X