কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ০৭ মে ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি ১৮০৮ - স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।

১৮৩২ - গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়। ১৯১৫ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা যুক্তরাষ্ট্রে ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।

১৯২৩ - অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯২৯ - লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।

১৯৪১ - মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৮ - জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।

১৯৫৪ - দিয়েন বিয়েন ফু-র পতনের ফলে ভিয়েতনাম ফরাসি শাসন থেকে মুক্ত হয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ।

জন্ম

১৭১১ - ডেভিড হিউম, স্কটিশ অর্থনীতিবিদ, ঐতিহাসিক এবং দার্শনিক।

১৮১২ - রবার্ট ব্রাউনিং, ইংরেজ কবি।

১৮৪০ - পিওতর ইলিচ চাইকভ্‌স্কি, রাশিয়ান সুরকার ও শিক্ষাবিদ।

১৮৬১ - রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি সাহিত্যিক।

১৮৬৭ - ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্ট, পোলিশ কথাসাহিত্যিক।

১৮৮১ - উইলিয়াম পিয়ার্সন, রবীন্দ্র সাহিত্যের অনুবাদক।

১৮৮৯ - গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, কবি, কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও নারীবাদী।

১৮৯২ - মার্শাল জোসিপ ব্রজ টিটো, যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান।

১৮৯৩ - ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।

১৯০১ - গ্যারি কুপার, মার্কিন অভিনেতা।

১৯১০ - শান্তিদেব ঘোষ, ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্র সংগীত বিশারদ।

১৯১৫ - অমিয় বাগচী, বাঙালি কবি ও গীতিকার।

১৯১৯ - ইভা পেরন, আর্জেন্টিনার অভিনেত্রী ও ২৫তম ফার্স্ট লেডি।

১৯৩১ - সিদ্দিকা কবীর, বাংলাদেশি পুষ্টি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।

১৯৩৬ - শিশির কুমার দাশ, অগ্রণী বাঙালি কবি, নাট্যকার, অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত।

১৯৩৯ - সিডনি অল্টম্যান, কানাডীয়-মার্কিন আণবিক জীববিজ্ঞানী।

১৯৪৩ - পিটার কেরি, অস্ট্রেলীয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৯৬৫ - নরম্যান হোয়াইটসাইড, সাবেক উত্তর আয়ারল্যান্ডীয় ফুটবলার।

১৯৭১ - তোমা পিকেতি, ফরাসি অর্থনীতিবিদ।

১৯৮৪ - কেভিন ওয়েন্স, কানাডীয় পেশাদার কুস্তিগির।

মৃত্যু

৮৩৩ - ইবনে হিশাম, বিখ্যাত ও প্রাচীন সিরাত সংকলক।

১৮২৫ - আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদী সুরকার।

১৮৪০ - কাসপার ডাভিড ফ্রিডরিখ, ঊনবিংশ শতকের জার্মানির রোমান্টিক ল্যান্ডস্কেপ চিত্রকর।

১৯০৯ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯২৪ - আল্লুরি সিতারামারাজু, ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী।

১৯৪১ - স্যার জেমস ফ্রেজার, স্কটিশ নৃতাত্ত্বিক ও শিক্ষাবিদ।

১৯৫১ - ওয়ার্নার ব্যাক্সটার, মার্কিন অভিনেতা।

১৯৭১ - রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর।

১৯৭৪ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা বাসন্তী দেবী।

১৯৯৩ - অজিতকৃষ্ণ বসু, সঙ্গীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা।

২০০৩ - শিশির কুমার দাশ, অগ্রণী বাঙালি কবি, নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত।

২০১৯ - সুবীর নন্দী, বাংলাদেশি সংগীতশিল্পী।

২০২২ - পার্থ ঘোষ, ভারতীয় বাঙালি বাচিক শিল্পী তথা আবৃত্তিকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X