কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিল সংগ্রহ বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা 

পল্লী বিদ্যুতের বিল সংগ্রহ বন্ধ করে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা
পল্লী বিদ্যুতের বিল সংগ্রহ বন্ধ করে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা।

বিদ্যুৎ সেবা চালু রেখে এ কর্মসূচি পালন করলে আন্দোলনের ৭ম দিন রোববার থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ ও বিতরণ সেবা বন্ধ করে দিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৭ জুলাই) সকালে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৮০টি সমিতিতে গ্রাহকের রিডিং গ্রহণ ও বিল বিতরণকারী মিটার রিডার কাম মেসেঞ্জাররা তাদের রিডিং বইগুলো জিএম/ সিনিয়র জিএম এর নিকট জমা করেন এবং তারা রিডিং গ্রহণ করবেন না এবং বিল বিতরণ করবেন না বলে জানিয়ে দেন।

কর্মীরা যদি সময় মতো রিডিং গ্রহণ না করেন এবং বৈদ্যুতিক বিল বিতরণ না করেন তাহলে গ্রাহকদের বিল পরিশোধে জটিলতা সৃষ্টি হবে এবং গুনতে হবে বিলম্ব মাশুলের অতিরিক্ত ফি। বিভিন্ন জেলায় কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায় সরকার এ সমস্যার সমাধান না করায় বিদ্যুৎ বিল জমা দেওয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে। তারা প্রয়োজনে আরইবিকে রিডিং গ্রহণ করার জন্য অনুরোধ করেন। তাদের দাবি, যেহেতু আরইবির কারণে আজকের এই অচলাবস্থা তাই রিডিং এবং গ্রাহকের বিদ্যুৎ বিল সংক্রান্ত সকল দায়ভার আরইবিকেই বহন করতে হবে।

এ ছাড়াও কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাধা প্রদান করায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারে মো. ইছাহাক আলীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।‌ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং হত্যার হুমকির অভিযোগ ছিল তার ওপর।

কর্ম বিরতিতে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, দু-একদিনের মধ্যে ভালো কিছু দেখতে না পেলে মোবাইল সিম জমা প্রদানসহ গণ ছুটির মতো আরও কঠোর কর্মসূচিতে যাবে কর্মকর্তা-কর্মচারীরা।‌

কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীগণ আরইবির দুর্নীতির মাধ্যমে ক্রয়কৃত মিটার, ইনসুলেটর, লাইটেনিং, এরেস্টার ইত্যাদি নিম্নমানের মালামাল প্রদর্শন করেন। এসব নিম্নমানের মালামাল দিয়ে বিদ্যুৎ লাইন তৈরি করায় সামান্য ঝড় বৃষ্টিতেই লাইন নষ্ট হয় এবং পুনরুদ্ধার করতে প্রচুর সময় লাগে। ফলে গ্রাহক হয়রানি বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষে কোনো আশ্বাস না পাওয়ায় সোমবারও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্য

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X