কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বৈঠক ব্যর্থ, নতুন করে যে ঘোষণা দিল পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকৌশলী রাজন কুমার দাস। ছবি : সৌজন্য
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকৌশলী রাজন কুমার দাস। ছবি : সৌজন্য

আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা। সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এর আগে শুক্রবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০হাজার কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা।

এসময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম প্রকৌশলী রাজন কুমার দাস। তিনি বলেন, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে আছি‌। কিন্তু বিদ্যুৎ বিভাগ বা আরইবি কোনো যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করেনি।

তিনি অভিযোগ করেন, আরইবির মতো মন্ত্রণালয়ও আশ্বাসের কালক্ষেপণ করছে মাত্র।

উল্লেখ্য, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে গত ১ জুলাই থেকে কর্মবিরতি পালন করছে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা কর্মচারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X