কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

সকাল থেকে যেসব সড়ক দখলে নেবে কোটা আন্দোলনকারীরা

কোটাপদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটাপদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ বুধবার (১০ জুলাই) সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এতে ঢাকাসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ প্রমুখ।

‘বাংলা ব্লকেড’ নামে এই কর্মসূচি পালনে সারা দেশের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

আজকের ব্লকেডের স্পটসমূহ :

ঢাকার ভিতরে- ১. শাহবাগ ২. কারওয়ানবাজার ৩. ইন্টারকন্টিনেন্টাল মোড় ৪. ফার্মগেট ৫. চাঁনখারপুল মোড়, চাঁনখারপুল ফ্লাইওভারে উঠার মোড় ৬. বঙ্গবাজার ৭. শিক্ষাচত্বর ৮. মৎস্য ভবন ৯. জিপিও ১০. গুলিস্তান ১১. সায়েন্সল্যাব ১২. নীলক্ষেত ১৩. রামপুরা ব্রিজ ১৪. ঢাকা-আরিচা মহাসড়ক ১৫. মহাখালী ১৬. বাংলামোটর ১৭. আগারগাঁও

ঢাকার বাইরে-

১. রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ) ২. সিলেট-সুনামগঞ্জ রোড (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ৩. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) ৪. বটতলা চত্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়) ৫. ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) ৬. রংপুর মডার্ন মোড় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) ৭. দেওয়ান হাট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ) ৮. খুলনা, নতুন রাস্তা, দৌলতপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা) ৯. গাজীপুর (আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর) ১০. নোয়াখালী প্রেসক্লাব (নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ) ১১. ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে ১২. ঢাকা-পাবনা মহাসড়ক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ১৩. ঢাকা-দিনাজপুর রোড (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ১৪. ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ১৫. ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) ১৬. ঢাকা-পটুয়াখালী মহাসড়ক (বরিশাল বিশ্ববিদ্যালয়) ১৭. ঢাকা-বরিশাল (বিএম কলেজ)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X