ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানসহ অন্যরা। ছবি : কালবেলা
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানসহ অন্যরা। ছবি : কালবেলা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অর্জন’ নামে একটি বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই এ মামলা দায়ের করা হয়।

ঢাবি প্রশাসন জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষা উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসে প্রবেশের পথে বাধার মুখে পড়ে। খবর পেয়ে ঢাবির প্রক্টরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপক ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন। তবে ওই সময় অবরোধকারীরা ঢাবির বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রক্টর ও ডাকসু নেতরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সংহতি প্রকাশ করেন।

এদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেন। শিক্ষার্থীদের দাবিকৃত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে তিনি সরেজমিনে ইনস্টিটিউটটির অবস্থা পর্যালোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X