কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন চালানোর সিদ্ধান্ত 

পুরোনো ছবি
পুরোনো ছবি

স্বল্প দূরত্বে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানিয়েছে, শুরুতে শুধু মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এরপর আস্তে আস্তে আন্তঃনগর ট্রেন চালু করা হবে।

এর আগে গত বুধবার (২৪ জুলাই) রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম জানিয়েছিলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর সরকারের সিদ্ধান্ত মোতাবেক রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়। যা এখনো সচল হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X