কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০১:১০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, আটকদের কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে জামিনে সহায়তা করা হবে। এক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করতে হবে। জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।

আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ঢাকাসহ সারা দেশে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। ২ হাজার ৯৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাগুলোতে জ্ঞাত-অজ্ঞাত মিলিয়ে পৌনে তিন লাখ আসামি করা হয়েছে।

হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের এসব মামলার মধ্যে ৫৩টিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। হত্যার অভিযোগে দায়ের মামলাগুলোর বেশিরভাগের বাদী পুলিশ। তবে সহিংসতার ঘটনায় ভুক্তভোগী বা তাদের পরিবার বাদী হয়েও বেশকিছু মামলা করেছে। বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগ সূত্র এসব তথ্য জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জানিয়েছিলেন, ডিএমপির ৫০টি থানায় ২৬৪টি মামলা হয়েছে। আরও ৫টি মামলা প্রক্রিয়াধীন। এসব মামলায় প্রায় ২ হাজার ৮৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X