কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ের নিরাপত্তায় সেনাবাহিনী

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী।  ছবি : সংগৃহীত।
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দেশের সব সরকারি-বেসরকারি অফিস আদালত করে খুলে দেওয়া হয়। সকালে গিয়ে দেখা যায় সচিবালয়ে সার্বিক নিরপত্তার বিষয় দেখছেন সেনাবাহিনী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া বাকি গেটগুলো সাময়িক বন্ধ রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এক নম্বর গেটে দাঁড়িয়ে পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। অন্যান্য গেটের মধ্যবর্তী দর্শনার্থী অভ্যর্থনা কক্ষেও সেনাবাহিনী নিরাপত্তা প্রদানে অবস্থান গ্রহণ করেছেন।

অন্যদিকে সচিবালয়ের কোথাও ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের দেখা যায়নি। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে পুলিশ সদস্যদের সাদা পোশাকে সহায়তা করতে দেখা গেছে।

সচিবালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। বিভিন্ন স্থানে কর্মচারীদের সরকারের পতন আলোচনার করতে দেখা গেছে।

এ পরিস্থিতিতে সচিবালয়ে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন। সকাল ১০টার দিকে ৬ নম্বর ভবনের সামনে বিএনপিপন্থি ২০-২৫ জন কর্মচারীকে দেখা গেছে। তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

অপরদিকে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে গত কয়েক দিন সচিবালয়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সেগুলো বন্ধ করা হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, সোমবার আন্দোলনকারীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন। সেনাবাহিনীর নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ফলে আন্দোলনকারীরা ব্যর্থ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X