মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

সাতক্ষীরায় সেনাবাহিনীর এক অভিযানে বিপুল মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. রাকিব হোসেন (২০) ও মো. মুরাদ হোসেন (২০)। ইয়াসিন আরাফাত পলাশপোল গ্রামের মো. আমিনুল সরদারের ছেলে। রাকিব হোসেন ও মুরাদ হোসেন কামালনগর গ্রামের বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা এসব অস্ত্র ও লাঠি ব্যবহার করে এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

গ্রেপ্তারের পর তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X