কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৮:৫৪ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষার আহ্বান জামায়াতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোনো দুষ্কৃতকারী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় তিনি আহ্বান জানান।

তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা যাতে না হয়, সে বিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সকল রাজনৈতিক দলসহ জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আল আমিন এই জাতিকে জুলুম ও নির্যাতনের কবল থেকে উদ্ধার করেছেন।

আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে আমিরে জামায়াত বলেন, এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতা ও আপামর দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতকারী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা যাতে না হয়, সেবিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সকল রাজনৈতিক দলসহ জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষায় পাহারা দিচ্ছে। এই পাহারা আরও জোরদার করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের প্রশাসনিক কার্যক্রম শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের উসকানিতে পা না দিতে আমরা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। এ সম্পদের ক্ষয়ক্ষতি যেন কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও আবদুর রব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X