কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১০:০৫ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ড. ইউনূসের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার পর তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্য উপদেষ্টারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের পর জাতির উদ্দেশে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের আইনানুগ বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীদের বিচার হবে।

ড. ইউনূস বলেন, আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। তারা দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দিবেন। আমি জাতির পক্ষ থেকে নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করছি।

বৃহস্পতিবার ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X