কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে বেতারের কর্মকর্তারা, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ নানা দাবি

আগারগাঁওস্থ বেতার ভবনের সামনে ব্যাচভিত্তিক পদোন্নতিসহ নানা দাবিতে আন্দোলনে বেতারের কর্মকর্তারা। ছবি : কালবেলা
আগারগাঁওস্থ বেতার ভবনের সামনে ব্যাচভিত্তিক পদোন্নতিসহ নানা দাবিতে আন্দোলনে বেতারের কর্মকর্তারা। ছবি : কালবেলা

বিসিএস (তথ্য) ক্যাডারের অন্তর্ভুক্ত বাংলাদেশ বেতারের বিভিন্ন গ্রেডে কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত। বর্তমানে বিদ্যমান আন্তঃক্যাডার-বৈষম্য নিরসন করা সময়ের দাবি। আন্তঃক্যাডার-বৈষম্য নিরসন করা না গেলে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা অত্যন্ত দুরূহ হয়ে যাবে।

সোমবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ব্যাচভিত্তিক পদোন্নতিসহ নানা দাবিতে আন্দোলনে বেতারের কর্মকর্তারা কর্মসূচি পালন করার সময় এসব কথা বলেন।

মানববন্ধনে দেশের বর্তমান পরিস্থিতিতে একটি উন্নত ও বৈষম্যহীন ব্রডকাস্টিং সার্ভিস বিনির্মাণে বাংলাদেশ বেতারের কর্মকর্তারা নিজেদের বৈষম্যের বিষয়ে বলতে গিয়ে জানান, বিসিএস (তথ্য) ক্যাডারের অন্তর্ভুক্ত বাংলাদেশ বেতারের বিভিন্ন গ্রেডে কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত। আন্তঃক্যাডার-বৈষম্য তো আছেই এমনকি তথ্য ক্যাডারভুক্ত হয়েও বেতারের কর্মকর্তারা ক্যাডারের অভ্যন্তরীণ বৈষম্যেরও শিকার। প্রথমত, তথ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হলেও কোনো এক রহস্যময় কারণে এ ক্যাডারটিকে বিভিন্ন সময় তথ্য বেতার বা বেতার ক্যাডার বলে পরিচিতি দেওয়ার চেষ্টা করা হয়েছে; যদিও পিএসসির সার্কুলারে এ ধরনের কোনো ক্যাডারের অস্তিত্ব নেই। দ্বিতীয়ত, বাংলাদেশ বেতারের অভ্যন্তরে অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল—৩টি উইং বিদ্যমান। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তারা এখানেও চরমভাবে বঞ্চিত ও বৈষম্যের শিকার।

দাবি তুলে কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের ২৪ থেকে ২৭তম বিসিএসের কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে, যাদের অধিকাংশ ১৪ বছরের অধিক এবং ২৮ থেকে ৩৭তম নবম গ্রেডের অধিকাংশ কর্মকর্তা ৮ থেকে ১৪ বছর ধরে পদোন্নতিবঞ্চিত।

উল্লেখ্য, এসব ব্যাচের কর্মকর্তারা এখনো পর্যন্ত তাদের প্রথম প্রমোশনই পাননি ২৭ থেকে ২৪তম গ্রেডের কর্মকর্তারা। ক্ষেত্রবিশেষে ৯ থেকে ১৫ বছর একই গ্রেডে (ষষ্ঠ) রয়ে গেছেন, যেখানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ২৯ ব্যাচ ইতোমধ্যে ৫ম গ্রেডের পদে পদোন্নতি পেয়েছেন। একই বিভাগের ৯ম, ১৩তম ও ১৫তম বিসিএসের কর্মকর্তারা এখনো চতুর্থ গ্রেডে আছেন।

এ ছাড়া বেতারের অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল বিভাগের সব কর্মকর্তা ব্যাচভিত্তিক পদোন্নতিবঞ্চিত।

কর্মকর্তাদের ব্যাচভিত্তিক প্রশাসন ক্যাডারের মতো পদোন্নতির তারিখ থেকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা। শূন্য পদ না থাকলে বা পদ সৃজন হওয়ার আগপর্যন্ত ভূতাপেক্ষ ইনসিট/সুপার নিউমারারি পদে পদোন্নতি প্রদান করা না হলে বৈষম্যহীন প্রশাসন বিনির্মাণ প্রায় অসম্ভব। বাংলাদেশ বেতারের অভ্যন্তরীণ এবং ক্যাডার হিসেবে সামগ্রিক বৈষম্য নিরসনে তথ্য ক্যাডার একীভূত করাসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের নিয়োগ প্রদান করা জরুরি। এ ছাড়া বর্তমানে বিদ্যমান আন্তঃক্যাডার-বৈষম্য নিরসন করা সময়ের দাবি। আন্তঃক্যাডার-বৈষম্য নিরসন করা না গেলে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা অত্যন্ত দুরূহ হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১০

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১১

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১২

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৩

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৪

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৫

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৬

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৮

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৯

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

২০
X