কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১২:১২ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফেসবুক স্ট্যাটাস

তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত
তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) ফেসবুকে তিনি লেখেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’

একজন সরকারি কর্মকর্তার জায়গায় থেকে করা এমন ঘটনাকে সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা। এ দিকে জেলা প্রশাসক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সমালোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে করা বিতর্কিত ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে এই প্রতিক্রিয়া বলে জানিয়েছেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে।

তিনি আরও বলেন, ‘আমরা এটা জেনেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি।’

রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধঃস্তনদের এ ধরনের বক্তব্য আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক পরিচালক ড. এ কে এম এনামুল হক এ বিষয়ে বলেন, ‘সরকারি চাকরিজীবীদেরকে ৭৯–এর কন্ডাক্ট রুল অনুযায়ী আচরণ করতে হয়। সেখানে সরকারের এমন সমালোচনা করা যাবে না যেখানে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে ইফেক্ট করতে পারে, এটা ২৩ এর এ তে আছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে।

তা ছাড়া তিনি আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X