কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালু করা হবে। এর পরেই তফসিল ঘোষণা করা হবে।

সাংবাদিকরা অ্যাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরো নির্বাচন ব্যবস্থাটা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে। যেখানে মনোনায়নপত্র জমা থেকে ভোটের সব তথ্য থাকবে।

নির্বাচন কমিশনার বলেন, এবার ভোটের আগের দিন নয়, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র কী চায়, জানালেন সিইসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X