কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র কী চায়, জানালেন সিইসি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা চায় নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এদিন বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে।

সিইসি বলেন, দেশে যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিকভাবে সমাধান করলে ইসির পক্ষে ভোটগ্রহণ সহজ হবে বলে মার্কিন রাষ্ট্রদূতকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: অক্টোবরে প্রাক-পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

এদিক বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর মাসে প্রাক-পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যে কোনো দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়। তবে তা ভিয়েনা কনভেনশনের শর্তভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাংগীর আলম। আর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X