কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দোহা ফোরামে অংশগ্রহণ করেছেন হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান

দোহা ফোরামে অংশগ্রহণ করেছেন হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। ছবি : কালবেলা
দোহা ফোরামে অংশগ্রহণ করেছেন হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। ছবি : কালবেলা

চলমান দোহা ফোরামে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মো. শফিকুর রহমান।

শনিবার (৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার সরকা‌রের আয়োজনে দুদিনব্যাপী ২২তম দোহা ফোরাম শুরু হয়েছে শনিবার (৭ ডি‌সেম্বর)। যা শেষ হবে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর)। প্রায় শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণে এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এতে উদ্বোধনী ভাষণ দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কাতারের দোহায় বাংলাদেশ- কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশি আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

এসময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি প্রবাসীদের অবহিত করেন। প্রবাসীদের দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে বর্তমানে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখছে।

কাতারের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কাতার প্রবাসী ব্যাডমিন্টন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

এদিকে হাই রিপ্রেজেন্টেটিভ কর্তৃক আজ এবং আগামীকাল রোববার দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। পরে কাতারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১০

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১১

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১২

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৪

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৫

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৬

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৭

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৮

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৯

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

২০
X