কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে কাকরাইল মসজিদের সামনের গোলচত্বর এলাকার সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে এমন হুঁশিয়ারি দিয়ে কাকরাইল মসজিদের সামনের গোলচত্বর এলাকার সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।

সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি জানান, আমরা প্রধান উপদেষ্টার পাঠানো প্রতিনিধির কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেন, দাবির বিষয়ে প্রধান উদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

তিনি বলেন, আমরা বর্তমান সরকারকে ৭ দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের তিন দফা দাবি আদায়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করব।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে দাবি আদায়ে সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টার একান্ত সচিব (পিএস) সজীব এম খাইরুল ইসলামের কাছে ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় স্মারকলিপি গ্রহণ করে প্রধান উপদেষ্টার একান্ত সচিব আন্দোলনকারীদের দাবিগুলো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবগত করবেন বলে জানান।

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো :

১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।

২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্তহত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব জুলাই যোদ্ধার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X