কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে অগ্নিকাণ্ড : তদন্ত রিপোর্ট হস্তান্তর সোমবার

সচিবালয়, ইনসেটে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব। ছবি : সংগৃহীত
সচিবালয়, ইনসেটে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ এই মুহূর্তে খুবই সাকসেসফুল চলছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে যাবতীয় আলামত কমিটি সংগ্রহ করেছে। এরই মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন হলে কিছু আলামত বিদেশেও পরীক্ষা করা হবে বলে কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। এরপর প্রধান উপদেষ্টাই এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

সাংবাদিকদের কার্ড প্রসঙ্গে তিনি বলেন, কার্ড তো বাতিল করা হয়নি। বরং সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সময়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় ৭৮৬৬টি এক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। তার মধ্যে ৪৯০০-এর মতো কার্ড বিগত সরকার বিভিন্ন কারণে বাতিলও করেছে। বর্তমানে ২৯০০-এর মতো কার্ড বিদ্যমান আছে। তবে এরা কারা এটা সরকার এখনো পুরোপুরি নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, প্রকৃত সাংবাদিকদের বাইরে আরও অনেক সাংবাদিক আছেন যারা কার্ড ব্যবহার করে সচিবালয়ে লবিং-তদবির করেন এবং রাজনৈতিক প্রভাব খাটান। সেজন্য সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রকৃত সাংবাদিকরা কার্ড ব্যবহার করতে পারে এবং সচিবালয় নিরাপত্তা হুমকিতে না পড়ে। সাংবাদিক নামধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া তিনি বলেন, নতুনভাবে সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। যেহেতু সচিবালয় এখন ক্রাইম সিন তাই সেটা প্রটেক্ট করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে। সচিবালয় হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা। সবার সহযোগিতার অংশ হিসেবে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশি মানুষ সেখানে প্রবেশ করলে অগ্নিকাণ্ডের আলামতগুলো নষ্ট হতে পারে। সেজন্য মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। সে হিসেবে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়।

তিনি আরও বলেন, তবে সরকারের পক্ষে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব অস্থায়ী ভিত্তিতে পাস দিয়ে হলেও সাংবাদিকদের সচিবালয়ে যাতায়াতের বিষয়টি চালু রাখা। তারই অংশ হিসেবে আজ থেকে সাংবাদিকরা অস্থায়ী নতুন পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে এই পাস দেওয়া হবে। এছাড়াও কারও (সাংবাদিক ও সাধারণ নাগরিক) পাস দরকার হলে তারা ডিএমপির বিশেষ সেল থেকে যোগাযোগ করে অস্থায়ী নতুন পাস সংগ্রহ করে সচিবালয়ে যেতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X