কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর প্রজ্ঞাপনে এনডিএফের ক্ষোভ

আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। ছবি : সংগৃহীত
আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। ছবি : সংগৃহীত

পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের পারিতোষিক ৫০ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা করার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের পারিতোষিক ৫০ হাজার অথবা নবম গ্রেড তথা মেডিকেল অফিসার সমমান করার যৌক্তিক বিষয়ে চিকিৎসক মহল, BCPS, BSMMU স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ একমত থাকা সত্ত্বেও পারিতোষিক বৃদ্ধি করার যৌক্তিক দাবির যৌক্তিক সমাধান না করে দায়সারাভাবে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পারিতোষিক ৩০ হাজার টাকা করার ঘোষণায় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে।

এতে বলা হয়, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের ভাতা ২৫ হাজার থেকে বৃদ্ধি করে ৩০ হাজার টাকা করার মাধ্যমে তাদের যৌক্তিক দাবির সঙ্গে এক ধরনের হাস্যরস করা হয়েছে বলে মনে করে এনডিএফ। কারণ বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে এই যতসামান্য ভাতা যথেষ্ট নয়। এটি চিকিৎসকদের জন্য অত্যন্ত বিব্রতকর। ন্যাশনাল ডক্টরস ফোরাম আজকের ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপণকে প্রত্যাখ্যান করছে। আমরা আশা করি সরকার অতি শিগগিরই চিকিৎসকবান্ধব প্রজ্ঞাপন প্রদান করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এটাকে শুধু ভাতা মনে করলে ভুল করবে। এটা মূলত বিনিয়োগ। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হবে এবং দেশবাসী তাদের মাধ্যমে উপকৃত হবে। পাশাপাশি এই বিনিয়োগের মাধ্যমে দেশে একটি উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্র তৈরি হবে এবং রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার হার কমে আসবে। দ্রুত এ প্রজ্ঞাপন সংশোধন করে সম্মানজনক ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ নেওয়া এবং তরুণ চিকিৎসকদের সকল যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X