কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এর আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

প্রধান অতিথি হিসেবে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

এতে বিশেষ অতিথি ছিলেন মোতাহার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহিদুজ্জামান গগন, ইঞ্জিনিয়ার এবি সরকার, ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, মো. বাবলুর রহমান, মোয়াজ্জেম হোসেন মানিক ও সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সব কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আগামী ৪ বছরের জন্য মো. আবুল কাসেম সভাপতি ও মোস্তাফিজুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে সারা দেশের সব সাংগঠনিক জেলা ও উপজেলার সহস্রাধিক কাউন্সিলর ও ডেলিগেটস উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X