কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি গুজব 

সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি গুজব 
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার।

বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে BBC NEWS 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ‘ব্রেকিং নিউজ : সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

রিউমর স্ক্যানার জানায়, ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সারজিস আলমসহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। সারজিস আলমসহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।’

রিউমর স্ক্যানার জানায়, তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সারজিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। আইএসপিআর জানায়, ‘এটি একটি মিথ্যা সংবাদ।’

রিউমর স্ক্যানার আরও জানায়, গত ১২ জানুয়ারি BBC NEWS 2470 নামক একটি ভুঁইফোঁড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১০

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১১

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১২

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৩

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৪

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৫

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৬

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৮

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৯

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

২০
X