কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইনশাআল্লাহ, এনসিপি সরকার গঠন করবে : নাসীরুদ্দীন

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইনশাআল্লাহ আমরা সংসদে যাব এবং সরকার গঠন করব। এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, বাংলাদেশে বুলেটের রেভল্যুশন হয়েছে, সামনে ব্যালটে রেভল্যুশন হবে। কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে। আমরা জয়ী হব।

শনিবার (২৮ জুন) আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ দলবাজ এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়া হবে। গত ১৫ বছরে এসএমই খাতে, শেয়ারবাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ দিয়েছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করব। আমাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশকে আঘাত করতে হবে। চাঁদাবাজি, মাস্তানি করে টাকা আয় করার কালচার বন্ধ করে দেওয়া হবে।

ভোট আয়োজন যেমন দায়িত্ব, তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।

একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, অল্প কিছু মানুষ এ দেশের ৯০ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা একটা সাম্রাজ্য গড়ে তুলেছে।

তিনি বলেন, অর্থ দিয়ে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে। টেন্ডার থেকে সবকিছু অল্প কিছু মানুষের হাতে। মিডিয়া মাফিয়া, ব্যাংক মাফিয়ারা ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১০

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

১২

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

১৩

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১৪

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৫

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১৬

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১৭

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৮

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৯

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

২০
X