কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কারখানা বানাতে চায় তুরস্কের প্রতিষ্ঠান

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ফাতিহ কামাল এবিক্লিওগ্লু। ছবি : পিআইডি
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ফাতিহ কামাল এবিক্লিওগ্লু। ছবি : পিআইডি

বিভিন্ন দেশে নিজেদের কোম্পানিতে পণ্য সরবরাহের লক্ষ্যে বাংলাদেশে একটি কারখানা বানানোর পরিকল্পনা করছে তুরস্কের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ কেওসি হোল্ডিংস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান কোম্পানির প্রেসিডেন্ট (ডিউরেবল ইউনিট) ফাতিহ কামাল এবিক্লিওগ্লু।

বৈঠকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ফাতিহ কামাল বলেন, বেশ কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর কোম্পানিটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদনের কারখানা স্থাপন করে।

দেশে ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে আছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে আলাপকালে তিনি বলেন, আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশে উৎপাদন খাতে তুরস্কের আরও বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। তুরস্ক, ইউরোপসহ সারা বিশ্বে পণ্য রফতানির জন্য বাংলাদেশে কারখানা স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদন ও উৎপাদন কেন্দ্র হতে পারে। এটি সহজেই একটি বিনিয়োগের হাব হতে পারে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X