কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১২ শ্রমিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ সংলগ্ন শিল্পাঞ্চলে অবস্থিত ‘সিগাচি কেমিক্যালস’ নামের একটি রাসায়নিক উৎপাদনকারী কারখানায়। বিস্ফোরণের পরপরই কারখানার তিনতলা ভবনে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট পৌঁছে টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানায় বিস্ফোরণের সময় মোট ৬৬ শ্রমিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অভিষেক কুমার (বিহার) এবং নগর্জিৎ তিওয়ারি (ওড়িশা) নামের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকরা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন এবং আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শিল্পাঞ্চলে, পাশের কারখানার কর্মীরাও দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।

উদ্ধার অভিযানে অংশ নেয় রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, হায়দরাবাদ দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হয় আধুনিক যন্ত্রপাতি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৪টি মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার এয়ার ড্রায়ার সিস্টেমে ত্রুটি থেকেই বিস্ফোরণ এবং আগুনের সূচনা হয়। এটি কোনো কেমিক্যাল রিঅ্যাক্টরের বিস্ফোরণ নয় বলে নিশ্চিত করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী জি বিবেক।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে কারখানার ম্যানেজারও রয়েছেন এবং দুর্ঘটনার ফলে শ্রমিকদের সম্পর্কিত সব রেকর্ড আগুনে পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ডামোদর রাজা নারসিমহা এবং শ্রমমন্ত্রী জি বিবেক। রাজ্যপাল জিষ্ণু দেববর্মা দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এদিকে মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X