কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে : সেনা সদর

কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

সারা দেশে সেনাবাহিনীর কর্মতৎপরতায় চাঁদাবাজি ও হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শফিকুল ইসলাম বলেন, আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো নজরে রাখছি। অদূরভবিষ্যতে আরও কমে আসবে।

তিনি বলেন, সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান আছে। সেনাবাহিনী বনানী এলাকায় ডাকাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। জনগণের আস্থার জায়গায় সব সময় সেনাবাহিনীকে পাবেন।

এ সময় কর্নেল শফিকুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে।

বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের বিষয়ে তিনি বলেন, তাদের কোনো একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের জন্য টহল চলমান রয়েছে।

কর্নেল শফিকুল আরও বলেন, কুকি চিনের দৌরাত্ম্য অবরোধ করতে পেরেছি। গতকালও তাদের দুটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি। আমাদের আভিযানিক কার্যক্রম অনেক ভালো। অনেক বম পরিবার তাদের জায়গায় চলে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১০

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১১

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১২

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৩

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৫

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৬

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৭

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৮

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

২০
X