কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত সমাজ না হলে জাতি অন্ধকারে যাবে : ব্যারিস্টার অসীম

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে কথা বলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে কথা বলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে অনেক মাদক ব্যবসায়ী আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে আসে। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা ব্যর্থ হলে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালি ও লিফলেট বিতরণে উপস্থিত উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, গঠনমূলক কর্মকাণ্ডের মধ্যে যুবকরা ব্যস্ত থাকলে মাদকাসক্ত হওয়ার সু্যোগ অনেকাংশেই কমে যাবে। তিনি অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে চীন সফরের তৃতীয় দিন বুধবারও (২৫ জুন) ব্যস্ত সময় পার করে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধিদল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি, সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাও ইয়েডি’র সঙ্গে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজে আপ্যায়িত করেন ঝাও ইয়েডি।

এর আগের দিন মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও-এর বৈঠক হয়।

এই বৈঠকের পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চীন সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও। তিনি এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X