কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটে ভুয়া নামে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভিত্তিক International Policy Digest নামক ওয়েবসাইটে ভুয়া নাম ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বেশ কিছু আর্টিকেল প্রকাশিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির।

পোস্টে তিনি লিখেছেন, International Policy Digest নামক যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইটটিতে ইফতারের পর একটু সময় ব্যয় করলাম। ৫ আগস্টের পর থেকে এই ওয়েবসাইটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক ফিগার এবং সরকারের কিছু পলিসির সমালোচনা করে বেশ কিছু আর্টিকেল প্রকাশিত হয়েছে।

তিনি লেখেন, এই আর্টিকেলগুলো যারা লিখেছেন তাদের মধ্যে অন্তত ৮ জনের নাম বের করলাম যারা ভুয়া নাম ও ছবি (অন্যের ছবি) ব্যবহার করেছেন তাদের লেখক প্রোফাইলে। অর্থাৎ, ইউনূস সরকারের সমালোচনা করে বিদেশি ওয়েবসাইটে কলাম লিখতে ভুয়া নাম/পরিচয় ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও লেখেন, ২০২৩ সালে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে লেখা ভুয়া বিশেষজ্ঞদের কয়েকটি আর্টিকেলও এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, ইন্ডিয়া টুডে, রিপাবলিক, আজতাক, আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দসহ বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে। এসব চ্যানেলে গত ৮ মাসের মাসের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ে করা বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, তারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে হিন্দু-মুসলিম সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব গুজব ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়ানো হচ্ছে।

এদিকে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। শুধু তিনি নন, গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X