কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশে আবারও বড় রদবদল

পুলিশে আবারও বড় রদবদল
বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ পুলিশ প্রশাসনে আবারও বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ ৪৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমানের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি/পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং ১ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নূরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍‍্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

নৌ পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে ডিএমপির উপপুলিশ কমিশনার, র‍্যাবের উপ-পরিচালক (পুলিশ সুপার) বীণা রানী দাসকে সিআইডির পুলিশ সুপার, র‍্যাবের উপ-পরিচালক (পুলিশ সুপার) শামীমা ইয়াসমিনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, সিআইডির পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে মেট্রোরেল এমআরটির পুলিশ সুপার, পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকা সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম হাসানুল জাহীদকে এসবির পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানকে ডিএমপির উপপুলিশ কমিশনার, এসবি অতিরিক্ত পুলিশ সুপার জি. এম মনজুর রহমানকে এসবির পুলিশ সুপার, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নীগার সুলতানাকে ট্যুরিস্ট পুলিশের (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার নাইমা সুলতানাকে এপিবিএনের পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়, বরিশালের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার। পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ অধিদপ্তরের এআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু সালেহ মো. আশরাফুল আলমকে বিপিএ, সারদা, রাজশাহীর পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার মো. মোস্তাক সরকারকে ডিএমপির উপপুলিশ কমিশনার, ৮ এপিবিএন কক্সবাজারের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে ডিএমপির উপপুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার উক্য সিংকে এপিবিএনের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ডা. মো. এমদাদুল হককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ অধিদপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে আরএমপি রাজশাহী উপপুলিশ কমিশনার, ৬ এপিবিএন, মহালছড়ি-খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আয়ুবকে এসবি ঢাকার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার ফাহিমা হোসেনকে এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি/বদলি করা হলো।

প্রজ্ঞাপন ১ দেখতে ক্লিক করুন, প্রজ্ঞাপন ২ দেখতে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X