কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
‘স্বাধীনতা কনসার্ট’

ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ 

ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধিদল। ছবি : কালবেলা
ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধিদল। ছবি : কালবেলা

ঢাকায় স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তনের বিষয়টি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে অবহিত করতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি প্রতিনিধিদল।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে সাক্ষাতে যান বিএনপির যুগ্ম মহাসচিব ও ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে ওই প্রতিনিধিদলটি।

প্রতিনিধি দলে আরও ছিলেন- ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ১১ এপ্রিল যেহেতু শুক্রবার, ধর্মপ্রাণ মুসলমান সবাই একাত্ম হয়ে গাজা ও রাফায় ইসরায়েলের ন্যক্কারজনক, বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানাবে। সেই প্রতিবাদ মিছিলে আমরাও অংশগ্রহণ করব। সেজন্য আমরা ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল ঢাকাসহ সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে স্বাধীনতা কনসার্ট করব।

গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকাসহ চার বিভাগে অনুষ্ঠেয় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে আগামী ১২ এপ্রিল সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। এর আগে ১১ এপ্রিল ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার পৃথক ভেন্যুতে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X