কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে দিতে পারব, তবে সময় লাগবে’ 

ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আশাবাদী প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. খলিলুর রহমান বলেন, ছয় দফায় মিয়ানমারের কাছে যে আট লাখ রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল এর মধ্য থেকে তারা ২ লাখ ৫০ হাজারের রিভিউ করেছেন। এর মধ্যে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে তারা শনাক্ত করতে পেরেছেন। বাকি ৭০ হাজারের শনাক্তের বিষয়ে মিয়ানমার সরকার কাজ করছে।

এই এক লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ বলেন, যে কোনো প্রত্যাবাসনে একটি প্রক্রিয়া থাকে। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমরা মনে করি এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারব। তবে সময় লাগবে।

এ সময় খলিলুর রহমান বলেন, আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা। তিনি বিমসটেককে একটি গতিশীল সংস্থা হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X