মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশইন

সীমান্তের তারকাঁটার বেড়া। ছবি : সংগৃহীত
সীমান্তের তারকাঁটার বেড়া। ছবি : সংগৃহীত

সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধীন জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির একটি টহল দল বাঘছড়া নামক স্থান থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে বলে বিজিবি জানায়।

এদিকে শুক্রবার ভোরে জৈন্তাপুর উপজেলার সীমান্ত মিনাটিলা কেন্দ্রী গ্রামে আরও ১৭ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

বিজিবি জানায়, জৈন্তাপুরের লালাখাল সীমান্তে মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুশইনকৃত অবস্থায় ১৪ রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪, মহিলা ৪, ছেলে শিশু ৩ ও মেয়ে শিশু ৩ জন রয়েছে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক কালবেলাকে বলেন, শুক্রবার ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা বিওপির টহলদল কর্তৃক মেইন পিলার ১২৮২/৮ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৭ নাগরিককে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী ও ৭ শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, আটক হওয়া ১৭ জনকে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার কালবেলাকে বলেন, আটক ১৪ রোহিঙ্গাকে নাম-পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ পূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৫/৬ বছর পূর্বে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হতে তারা পালিয়ে ভারতে গিয়েছিল। তাদের পুলিশ পাহারায় কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদারসহ পুশইন সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X