নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে ৫ দিনে পা বিচ্ছিন্ন ৪ জনের

মাটিতে পুতে রাখা স্থলমাইন। ছবি : সংগৃহীত
মাটিতে পুতে রাখা স্থলমাইন। ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ইউনুছ নামে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৩৩-৩৪ এর মাঝামাঝি মিয়ানমারের ‘লাল কাইন্দা’ এলাকায় ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম ইউনুছ (২৫), যিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং এজাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ইউনুছ গুরুতর আহত হন। সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে তার চিৎকার শুনে দুজন বাংলাদেশি যুবক ছুটে গিয়ে উদ্ধার করে তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল কালবেলাকে জানান, মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, গত পাঁচ দিনে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে চারজনের পা বিচ্ছিন্ন হয়েছে।

গত ২২ জুন বিস্ফোরণে আহত যুবকের নাম নাইক্ষ্যংছড়ির জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে আরাফাতুল ইসলাম (২৫)। ২৩ জুন বিস্ফোরণে আহত যুবক রাখাইন রাজ্যের মিডাক গ্রামের বাসিন্দা তংচংগ্যা, তিনি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। বিস্ফোরণে তার বাম পা উড়ে যায়। ২৫ জুন বিস্ফোরণে আহত যুবকের নাম ওমর মিয়া (২৫)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সাবের মিয়ার ছেলে। ২৬ জুন বিস্ফোরণে পা হারানো রোহিঙ্গা যুবকের নাম ইউনুছ।

এত মাইন বিস্ফোরণ ও আহতের ঘটনা সত্ত্বেও সীমান্তে বন্ধ হয়নি চোরাচালান। স্থানীয়দের মতে, আরাকান আর্মি নির্ধারিত রুট এড়িয়ে বিকল্প রুটে যাতায়াত করতে গিয়ে মাইনের কবলে পড়ছেন চোরাকারবারিরা।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, গত পাঁচ দিনে চারজনের পা বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে নিরাপত্তা জোরদার করলে এবং বিজিবি কঠোর অবস্থান নিলে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X