কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পরোয়ানা নিয়ে সাজেদুলের বাড়ি যাওয়া এসআই প্রত্যাহার

নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ। ছবি : সংগৃহীত
নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ। ছবি : সংগৃহীত

গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাওয়া সেই পুলিশ উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (০৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (০৮ মে) ডিএমপি তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায় যান। একপর্যায়ে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। দলটির সবাই ডিএমপিতে নতুন যোগদান করেছে বিধায় তাদের কেউ জানত না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা। নিখোঁজ এই বিএনপি নেতার সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করে বলেছে,পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X